তাজা নিউজ ১৪ এপ্রিল : হেফাজতে ইসলামের মিছিলে হামলা, আটক নেতা-কর্মীদের মুক্তি, দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে ১৯ এপ্রিল টঙ্গীতে সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম।
রোববার বেলা ১২টায় গাজীপুরের বাসন এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় খালিকিয়্যাহ দারুল উলুম মাদরাসা ও এতিমখানায় অনুষ্ঠিত এক সভায় ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মুফতি নূর হোসাইন কাশেমী এ কর্মসূচি ঘোষণা করেন।
হেফাজতে ইসলাম গাজীপুর জেলা সভাপতি মুফতি মাসউদুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি নূর হোসাইন কাশেমী ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলার সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা জাকারিয়া , মুফতই নাছির উদ্দিন খান, মাওলানা আশরাফ আলী ফারুকী, ডা. রমজান আলী, মাওলানা হাবিবুর রহমান মিয়াজি, মুফতি আব্দুল মান্নান, মুফতি শামিম আহমদ, মুফতি এমদাদ, মাওলানা মুখলেছুর রহমান ,মাওলানা ইকবাল মাসুম, মুফতি আব্দুল কাদের মোল্লাহ, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আবু তৈয়ব, মাওলানা মতিউল রহমান প্রমুখ।




0 comments:
Post a Comment