নিজস্ব প্রতিবেদক
তাজা নিউজ
লন্ডন: লিগ শিরোপা থেকে ছিটকে গেলেও সফলতা নিয়ে মৌসুম শেষ করার আশা জিইয়ে রাখল ম্যানচেস্টার সিটি। রোববার ওয়েম্বলিতে তারা ২-১ গোলে চেলসিকে হারিয়ে এফএ কাপ ফাইনাল নিশ্চিত করেছে। ১১ মে ওয়েম্বলি ফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ উইগান।
প্রথমার্ধেই ব্লুদের জালে দুবার বল জড়ায় ম্যানসিটি। গোল দুটি করেন সামির নাসরি ও সার্জিও আগুয়েরো। ২-০ ব্যবধানে বিরতি থেকে এসে কিছুটা স্নায়ুচাপেই পড়েছিল ম্যানসিটি। ৬৬ মিনিটে দেম্বা বা একটি গোল শোধ করেন। কয়েক মিনিট পর গোলপোস্টেও খুব কাছে গিয়েও সমতা ফেরার দারুণ সুযোগ নষ্ট করেন বা।
ফাইনালে উইগানের বিপক্ষে ফেবারিট ম্যানসিটিই। চেলসির একটি শিরোপার আশা অবশ্য এখনও টিকে আছে। ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে ব্লুরা।
এখন ম্যানসিটির সামনে শুধু কাপটা .





0 comments:
Post a Comment