বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » সরকার মাহমুদুর রহমানকে গ্রেফতার করে নাস্তিক্যবাদের পক্ষাবলম্বন করছে : আহমদ শফী

সরকার মাহমুদুর রহমানকে গ্রেফতার করে নাস্তিক্যবাদের পক্ষাবলম্বন করছে : আহমদ শফী

হাটহাজারী প্রতিনিধি
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মাহমুদুর রহমানের অবিলম্বে মুক্তি দাবি করে বলেছেন, মাহমুদুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আগ্রাসী যেকোনো হুমকির ব্যাপারে এবং মুসলমানদের দুশমনদের ষড়যন্ত্র ও অপতত্পরতা সম্পর্কে জাতিকে সজাগ করে প্রশংসনীয় দায়িত্ব পালন করেছেন। সরকার ইসলাম বিদ্বেষীদের অপকর্ম উদ্ঘাটন করার অপরাধে মাহমুদুর রহমানকে গ্রেফতার করে নাস্তিক্যবাদের পক্ষাবলম্বন করছে।”
তিনি বলেন, “মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতনের কথা শোনা যাচ্ছে, তার জীবন সংকটাপন্ন। এটা জাতির জন্য অশনিসংকেত ছাড়া আর কিছু নয়।”
তিনি আরও বলেন “হেফাজতে ইসলাম শুরু থেকেই অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সরকার আমাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এখন উল্টো অবস্থান নিয়েছে। সরকারের কোনো কোনো মন্ত্রী-এমপি ও নেতা আমাদের ১৩ দফা দাবি সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন, যা খুবই দুঃখজনক।”
বৃহস্পতিবার হেফাজতে ইসলামের ফেনী ও বৃহত্তর রাজশাহী জেলা প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাত্ করতে গেলে আল্লামা শফী এসব কথা বলেন।
আল্লামা শফী বলেন, “ইতিমধ্যে আমরা ১৩ দফা দাবির ব্যাখ্যা দিয়েছি। আশা করি, জনসাধারণের মধ্যে আমাদের অবস্থান এখন আরও পরিষ্কার। আমাদের সব দাবিই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে, জনগণের শান্তি-শৃঙ্খলা ও সহাবস্থানের স্বার্থে । এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।”
ফেনী জেলা হেফাজতের সভাপতি আল্লামা আবুল কাসেম ও মহাসচিব মুফতি রহীমুল্লাহ কাসেমীর নেতৃত্বে ২৫ সদস্যের এবং বৃহত্তর রাজশাহী জেলা হেফাজতের মাওলানা তৈয়বুর রহমান নিজামী ও মাওলানা আবদুল জাব্বার জেহাদীর নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল আল্লামা শাহ আহমদ শফীকে ৫ মের ঢাকা অবরোধ কর্মসূচির জন্য তাদের প্রস্তুতির বিষয়ে অবহিত করেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন