শনিবার কুমিল্লার টাউন হল মাঠে জেলা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এই আহ্বান জানান।
এ সময় এইচএসসি পরীক্ষা ও বাংলাদেশ গেমস চলাকালীন সময় হরতাল না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যতই চেষ্টা করেন যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবেন না। যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে; রায় দেয়া চলছে। তাদের বিচার এদেশের মাটিতে অবশ্যই হবে।’
প্রধানমন্ত্রী বলেন, মহাজোট সরকার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছে। সরকারি-বেসরকারি খাতে প্রায় এক কোটি বেকারের কর্মসংস্থান করেছে বর্তমান সরকার।
তথ্য-প্রযুক্তির অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ এখন স্বল্পমূল্যে মোবাইল ফোন ব্যবহার করতে পারছে। ঘরে বসেই দেশে-বিদেশে চাকরির জন্য আবেদন করা যাচ্ছে।
এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে এবং উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে গতবারের মতো আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে কুমিল্লাবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।
এরআগে সকালে হেলিকপ্টারযোগে জেলার মুকলিশপুরে তৈরি করা হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এর পর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও কর্মসূচিতে অংশ নেন তিনি।




0 comments:
Post a Comment