তিনি শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। দুদু বলেন,
‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে জনগণ একবার সর্বোচ্চ ত্যাগ স্বীকার
করেছে। একই দাবিতে এখন দ্বিতীয়বার তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত
রয়েছে বলে আমরা মনে করি।’ তিনি আরও বলেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি
আদায়ে কর্মসূচির মধ্যেই আছি। পরিস্থিতি অনুযায়ী হরতাল-অবরোধসহ একের পর এক
কর্মসূচি দেয়া হবে। আমরা মুক্তিযুদ্ধ করা জাতি। তাই এই ইস্যুতে জাতি আবারও
যুদ্ধ করতে প্রস্তুত।’ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
ছাত্রদলের পদবঞ্চিতদের ‘বোমাবাজি’ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয়
দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এই নেতা বলেন, ‘ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহ
ছাত্রসংগঠন। তাদের মধ্যে চাওয়া-পাওয়া থাকতে পারে।’ ‘তবে আমাদের কর্মসূচিতে
পুলিশ বাধা দিলেও, আজকে তারা এটা উপভোগ করেছে। আর একজন সাংবাদিক বন্ধু ভোরে
ঘটনাটি কাভার করার জন্য চলে এসেছে। এটা আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে।
আমরাও না হয় বিষয়টি উপভোগ হিসেবে নেই’- যোগ করেন তিনি। সাংবাদিকের অপর এক
প্রশ্নের জবাবে শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি আইনের প্রতি বরাবরই
শ্রদ্ধাশীল। দেখা যাক কাল আদালত কি রায় দেয়। এটার ওপর ভিত্তি করে বিএনপি ও
১৮ দলের শীর্ষ নেতারা আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।’
বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে আওয়ামী
লীগের সশস্ত্র সন্ত্রাসীরা বোমা মেরে মেহেরপুর সদর উপজেলা বিএনপির
সহ-সভাপতি শমসের মালিথাক হত্যা করেছে। তিনি আরও বলেন, অবস্থাদৃষ্টে প্রমাণ
করে সরকার ছাত্রলীগ-যুবলীগকে হত্যার লাইসেন্স দিয়েছে। একের পর হত্যাকাণ্ডে
দেশের মানুষ আজ কিংকর্তব্যবিমূঢ় ও ভীত সন্ত্রস্ত। তারা বিরোধী দলের কণ্ঠরোধ
করতে রাষ্ট্রযন্ত্র ও যুব-ছাত্রলীগকে ব্যবহার করছে। দুদু সরকারের প্রতি
হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভুলের স্বর্গে হাবুডুবু খাচ্ছেন। যতই নির্যাতন
নিপীড়ন চালান না কেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে দেশবাসীকে দমানো
সম্ভব নয়। বরং আপনারাই পেছনের দরজা প্রশস্ত করে রাখুন। জনআক্রোশে পালাতে
গিয়ে যেন হোঁচট খেতে না হয়।’ তিনি অবিলম্বে গ্রেপ্তার বিরোধী জোটের শীর্ষ
নেতাদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় আরও
উপস্থিত ছিলেন- বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদব সানা উল্লাহ মিয়া, সহ-দপ্তর
সম্পাদক আবদুল লতিফ জনি, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব,
যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম
সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
Home »
» তত্ত্বাবধায়ক ইস্যুতে জাতি যুদ্ধ করতেও প্রস্তুত: বিএনপি




0 comments:
Post a Comment