ওয়াশিংটন: এবার ওয়াশিংটনের সিয়াটলে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে
গোলাগুলিতে পাচঁ ব্যক্তি নিহত হয়েছেন। ওই অ্যাপার্টমেন্টের বিভিন্ন জায়গায়
ছড়িয়ে ছিটিয়ে থাকা পাচঁটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ফেডারেল পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টের দুটি ভবনে দুই নারী-পুরুষের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। অ্যাপার্টমেন্টের নিচ তলায় আরো দুই জন পুরুষের মৃতদেহ পড়ে ছিল।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাপার্টমেন্টের পার্কিং প্লেসে এক ব্যক্তিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায়। কিন্তু সে পুলিশের দিকে অস্ত্র তাক করে। পরে ওই ব্যক্তিও মারা যান। তবে তিনি পুলিশের গুলিতে না আগে আহত হওয়ার কারণে মারা যান তা নিশ্চিত নয়।
ফেডারেল পুলিশের মুখপাত্র ক্যাদে স্কোরক বলেন, “পুলিশের জরুরি নাম্বার ৯১১ এ কয়েকবার ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশর পৌঁছার আগেই সেখানে অনেক গোলাগুলির ঘটনা ঘটে যায়।
তবে এখনো স্পষ্ট নয়, অ্যাপার্টমেন্টে কিভাবে গোলাগুলি শুরু হয়েছিল। তবে স্থানীয় টিভি চ্যানেলগুলো পুলিশের বরাত দিয়ে জানায়, এটা চার ব্যক্তির মধ্যকার বন্দুকযুদ্ধ ছিল। যাতে চারজনই নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা আশপাশের প্রতিটি ঘরে গিয়ে অনুসন্ধান করছে, যাতে কিছু প্রত্যক্ষদর্শীর সন্ধান পাওয়া যায়। সূত্র: বিবিসি।

0 comments:
Post a Comment