বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » খালাস চেয়ে গোলাম আযমের আপিল

খালাস চেয়ে গোলাম আযমের আপিল


ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নেতা অধ্যাপক গোলাম আযমের ট্রাইব্যুনালের দেওয়া ৯০ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল আবেদন দাখিল করেছে আসামিপক্ষ।

সোমবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়েছে।

গোলাম আযমের আইনজীবী তাজুল ইসলাম আপিলের বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডাদেশ থেকে অব্যাহতি চেয়ে আপিল আবেদন চূড়ান্ত করা হয়েছে। আপিলে সাড়ে নয় হাজার পৃষ্ঠার মূল ডকুমেন্টে ১০৯টি গ্রাউন্ড আনা হয়েছে। আর মূল আপিল আবেদন ৯৫ পৃষ্ঠার। আবেদনে অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন।

গত ১৫ জুলাই  অধ্যাপক গোলাম আযমকে ৫টি অভিযোগে ৯০ বছরের কারাদণ্ড দেন বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন