বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ‘সরকারের অপকর্ম ঢাকতেই দেড় কোটি মিটারের ব্যানার’

‘সরকারের অপকর্ম ঢাকতেই দেড় কোটি মিটারের ব্যানার’

ঢাকা :  মহাজোট সরকারের উন্নয়নমূলক ব্যানারের কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেড় কোটি মিটারের ব্যানারে আওয়ামী লীগের দেড় কোটি ভোট কমবে।

আওয়ামী লীগ সরকারের অপকর্ম ও দুর্গন্ধ ঢাকার জন্য ব্যানার ছাপানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ তাদের ব্যর্থতা ঢাকতেই এ ব্যানার টানিয়েছে।

রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা আব্বাস অভিযোগ করেন, ৬০ কোটি টাকা খরচ করে দেড় কোটি মিটার ব্যানার ছাপানো হয়েছে। একটি সরকারি প্রতিষ্ঠান এ কাজ করেছে।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কত গুম, খুন হয়েছে, পদ্মা সেতু, শেয়ার বাজার, হলমার্ক, ডেসটিনির কেলেঙ্কারির ঘটনা ঘটেছে এ কথা ব্যানারে ছিল না।

এসব যদি লেখা হয় তাহলে দেড় কোটি মিটার নয়, দেড় লাখ কোটি মিটার ব্যানারে লিখেও শেষ করা যাবে না।

মির্জা আব্বাস বলেন, সরকারের দায়িত্ব উন্নয়ন করা, চুরি করা নয়। এ সরকার উন্নয়ন করেনি- তা বলছি না। কিন্তু তারা উন্নয়ন লিখে বোঝাতে চাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং মেয়ের সমালোচনা করে তিনি বলেন, যাদের দেশের প্রতি ভালোবাসা নেই; মাটির সাথে সম্পর্ক নেই- তারা জোর করে ক্ষমতায় থাকতে পারেন। কিন্তু জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় থাকতে পারবে না।

ঈদের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কঠোর আন্দোলনে সকলকে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, আপনারা বলতে পারেন- আব্বাস ভাই রাজপথে থাকেন না। আমার বয়স হয়েছে, অসুস্থ। অনেক জেল খেটেছি। তারপরও প্রয়োজনে আপনাদের সাথে রাজপথে থাকবো।

বিশ্ববিদ্যালয় শাখা ড্যাবের সভাপতি ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, ড্যাব কেন্দ্রীয় সভাপতি ডা. একেএম আজিজুল হক, ডা. আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন