বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » হরতাল পিছিয়েছে জামায়াত

হরতাল পিছিয়েছে জামায়াত

নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে ডাকা হরতাল একদিন পিছিয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, ১২ ও ১৩ আগস্টের পরিবর্তে ১৩ ও ১৪ আগস্ট ৪৮ ঘণ্টার হরতাল করবেন তারা।
ঈদ বাড়ি যাওয়া মানুষের ফেরার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার বিকেলে হাই কোর্টের রায়ের পর সন্ধ্যায় এক বিবৃতিতে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় জামায়াত।
জামায়াত বলেছে, অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার পরিপন্থী এ রায়ের বিরুদ্ধে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
রায় প্রত্যাখ্যান করে রফিকুল বলেন, এটি একটি ‘ভুল’ রায়। এ রায়ের মাধ্যমে সরকারের ‘রাজনৈতিক উদ্দেশ্যের’ প্রতিফলন ঘটেছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন