জানা যায়, সকালে নগরীর সাগরদিঘীর পার, সুবিদ বাজার, মদিনা মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির।
তারা মিছিলে জামায়াত নেতাদের মুক্তি ও ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে স্লোগান দেয়। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
এদিকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে নগরজুড়ে। র্যাব ও বিজিবি বেশ কয়েকটি গাড়ি নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে।




0 comments:
Post a Comment