শনিবার রাজধানীর একটি হোটেলে ‘জেন্ডার মেইনস্ট্রিমিং ইন বাংলাদেশ পার্লামেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতি নিয়ে বিরোধী দল মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে নিলেও আলোচনার সুযোগ এখনো রয়েছে।
মুলতবি প্রস্তাব তুলে নেয়ার মাধ্যমে বিরোধী দল আলোচনার পথ বন্ধ করে দিয়েছে-প্রধানমন্ত্রীর যখন বার বার এ বক্তব্য দিচ্ছেন ঠিন তখনই স্পিকার এমন এমন বক্তব্য দিলেন। ।
সংসদে বিরোধী দলের সঙ্গে বৈষম্য করা হচ্ছে- বিএনপির এ অভিযোগ নাকচ করে স্পিকার বলেন, সুনির্দিষ্ট বিধি নিয়ে একটি কনফিউশন তৈরি হয়েছিলো। আমি তাদের পয়েন্ট অব অর্ডার ফরমুলেট করতে বলেছিলাম। তাদের প্রতি কোনো বৈষম্য করা হয়নি। স্পিকারের চেয়ারে থেকে পক্ষপাতের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
গত মাসে স্পিকারের দায়িত্ব নেয়ার পর সংলাপের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন শিরীন শারমিন চৌধুরী।
৮৩ দিন বর্জনের পর সংসদের চলতি অধিবেশনে যোগ দিয়ে বিএনপি এখন পর্যন্ত তিন দফা ওয়াকআউট করেছে।




0 comments:
Post a Comment