বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চে মুজাহিদের মামলার কার্যক্রম শেষ হয়।
এর আগে মঙ্গলবার মামলার পক্ষে-বিপক্ষে সাক্ষ্য প্রদান, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আইনি পয়েন্ট উপস্থাপন সমাপ্ত করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
বিকাল সাড়ে ৩টার দিকে মুজাহিদের পক্ষে ল’ পয়েন্ট উপস্থাপন শেষে ন্যায়বিচারের প্রত্যাশা করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
এরপর রাষ্ট্রপক্ষে পাল্টা আইনি ব্যাখ্যা দেয়ার জন্য প্রসিকিউটর তুরিন আফরোজ আদালতে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ব্যারিস্টার রাজ্জাকের আইনি পয়েন্ট পেশ শেষে প্রসিকিউশন তাদের পাল্টা ব্যাখ্যা করেন।
আইন সম্মতভাবে ল’ পয়েন্ট পেশ ও রাষ্ট্রপক্ষের ব্যাখ্যা দেয়ার পর মামলার কার্যক্রম শেষ করে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ করে মামলাটি সিএভিতে রাখা হয়।




0 comments:
Post a Comment