বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » উচ্চাভিলাষী ও জনতুষ্টিমূলক হলেও বাস্তবায়নযোগ্য: অর্থমন্ত্রী

উচ্চাভিলাষী ও জনতুষ্টিমূলক হলেও বাস্তবায়নযোগ্য: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এবারের বাজেট উচ্চভিলাষী ও জনতুষ্টিমূলক বলে স্বীকার করে নিলেও এ বাজেটকে বাস্তবায়নযোগ্য বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণার পর শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৩-১৪ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকরা এক লাখ ৬৭ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কিভাবে পূরণ হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর নতুন কাঠামো ও শক্তি অনুযায়ী এ কাজটি করতে সক্ষম বলে আমি বিশ্বাস করি।’

আমদানিতে শুল্ক বাড়ানো সম্পর্কে তিনি বলেন, ‘দেশীয় শিল্পকে বিকশিত করতে আমদানি নির্ভরতা কমানোর জন্য আমদানিতে বেশি মাত্রায় করারোপ করা হয়েছে। এটা আমাদের সুফল বয়ে আনবে।’

আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতির দিকে আলোকপাত করে সাংবাদিকরা এই বাজেট তিন সরকারের হাতে বাস্তবায়িত হতে যাচ্ছে কিনা জানতে চাইলে মুহিত বলেন, এটি অবশ্যই দুই সরকারের মেয়াদে বাস্তবায়িত হবে।

তিনি বলেন, এ বছর বিগত বছরের তুলনায় কৃষি খাতে প্রবৃদ্ধি কম আসলেও বছর শেষে তার লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং আগামী বছর প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পাবে।

চলতি বছরে জিডিপিতে প্রবৃদ্ধি হার হ্রাস পেয়েছে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জিডিপি ২০০৬-০৭ এর পূর্বের তুলনায় গত ৬ বছরে ২৫ দশমিক ৭ থেকে ২৭ দশমিক ১ শতাংশ হয়ে ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কালো টাকা সাদা করার সুযোগ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আবাসন খাতকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য এ খাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে; আর এটা উৎপাদনশীল খাত।

কাগজশিল্পের ওপর আমদানি কর বৃদ্ধির প্রসঙ্গে মুহিত বলেন, দেশীয় কাগজশিল্পকে বিকশিত করা ও বিদেশি কাগজ আমদানি নির্ভরতা কমানোর জন্য এ প্রস্তাব করা হয়েছে। এর ফলে কাগজের দাম বাড়বে না বলে মনে করেন তিনি।

দুর্নীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতি দমনে আমরা শতভাগ সফলতা অর্জন করতে না পারলেও উচ্চপর্যায়ে সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হয়েছি।

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আমার সময়ে পেশকৃত কোনো বাজেট অধিবেশনেই বিরোধী দলের উপস্থিত না থাকাটা জাতীয় ট্রাজেডি।’

বাজেটে এমপিওভুক্তির বিষয় না থাকার বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা এমপিওভুক্তির চিন্তা থেকে সরে আসেনি; এটা চলমান প্রক্রিয়া। আমাদের সময়ে প্রায় ৪৯ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমাদের সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি সমান তালে এগিয়েছে। তাই বাজেট অনেক বড় হলেও বাস্তবায়ন যোগ্য।’

তিনি আরও বলেন, ‘আমরা তথ্য-প্রযুক্তির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। মোবাইলের ব্যবহার সহজলভ্য করার জন্য মোবাইল সিমের কর কমান হয়েছে যাতে অপারেটরগুলোকে ভর্তুকি দিতে না হয়।’

মোবাইল সিমের ওপর কর কমানোর বিষয়ে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, ‘মোবাইল সিমকার্ডের দাম কমানোর কারণে রাজস্ব কমার কোনো সুযোগ নেই, বরং বাড়বে। কারণ গ্রাহক বৃদ্ধি পাবে।’

বাজেটে বিশাল অংকের ব্যাংক ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘ব্যাংক ঋণ নেয়া জরুরি নয়। শুধুমাত্র টার্গেট রাখা হয়, না লাগলে নেয়া হয় না। এবার যে ২৫ দশমিক ৫ হাজার কোটি টাকা ঋণের টার্গেট রাখা হয়েছে তা প্রয়োজন হলে নেয়া হবে আর না হলে নয়।’

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন