বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » শর্ত কিংবা মুচলেকা দিয়ে জামিন নেননি তারেক: মওদুদ

শর্ত কিংবা মুচলেকা দিয়ে জামিন নেননি তারেক: মওদুদ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: কোনো শর্ত কিংবা মুচলেকা দিয়ে নয়, তারেক রহমান উচ্চ আদালতের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এমন কথা বলেন।

মওদুদ বলেন, ‘আমি তারেক রহমানের জামিন আদেশ পড়েছি। তাতে কোথাও লেখা নেই তারেক রহমান শর্ত কিংবা মুচলেকা দিয়ে জামিন নিয়েছেন। তিনি কোনো শর্ত বা মুচলেকা দিয়ে জামিন নেননি।’

তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে সরকার কোনো মামলা প্রমাণ করতে পারেনি। মন্ত্রীরা বলছেন- তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনবে। অথচ ইন্টারপোলের কোনো ক্ষমতায় নেই তাকে গ্রেপ্তার করার।’

‘তারেক রহমান তার চিকিৎসা শেষ হলেই দেশে ফিরে আসবেন’ জানান বিএনপির সিনিয়র এ নেতা।

তিনি অভিযোগ করে বলেন, ‘বিচার বিভাগের কোনো ভাবমূর্তি নেই। সেটাকে  দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।’

এ সময় মওদুদ বলেন, ‘ক্ষমতায় যেতে নয়, বরং গণতন্ত্র সুরক্ষায় আমাদের এই লড়াই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।’

আলোচনা সভায় দর্শক সারিতে বসে ছিলেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকলেও এতে কোনো বক্তব্য রাখেননি তিনি।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ প্রমুখ।

সভাটি পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।



0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন