বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » গাজীপুরে আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে পুলিশ নিহত

গাজীপুরে আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে পুলিশ নিহত


গাজীপুর : জেলার কালীগঞ্জ উপজেলায় আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত এবং ২ পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম আজিজুর রহমান।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বড়কাও এলাকায় চাঁদাবাজিসহ কয়েকটি মামলার আসামি ধরতে পুলিশ অভিযান যায়।

এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের এবং স্থানীয় লোকজন মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে বিক্ষুব্ধ গ্রামবাসী লাঠিসোঁটা টেঁটা-বল্লম নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এতে সংঘর্ষের একপর্যায়ে পুলিশ সদস্য আজিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং ২ পুলিশসহ ২০ জন আহত হন।

পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন