বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ঢাকা অবরোধ: ব্যাপক প্রস্তুতি, প্রবেশমুখে অবস্থান নেবে লাখো মানুষ

ঢাকা অবরোধ: ব্যাপক প্রস্তুতি, প্রবেশমুখে অবস্থান নেবে লাখো মানুষ


hefazat ৫ মে রোববার ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে হেফাজতে ইসলাম। এ লক্ষ্যে বৃহস্পতিবার সংগঠনটির মূল কেন্দ্র হাটহাজারী মাদরাসায় শীর্ষনেতাদের বৈঠকে চূড়ান্ত কৌশল ঠিক করা হয়েছে। বৈঠকে যে কোনো মুল্যে অবরোধ কর্মসূচি বাবস্তবায়ন এবং দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে প্রয়োজনে যে কোনো কঠোর পদক্ষেপ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
হেফাজতের নেতারা জানিয়েছেন, ঢাকার চারপাশে ছয়টি প্রবেশমুখে শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন সারাদেশ থেকে আগত লাখ লাখ তৌহিদী জনতা। মুখে আল্লাহর জিকির হাতে জায়নামাজ-তসবিহ ও শুকনো খাবার থাকবে।
আগের দিন সন্ধ্যায় সারাদেশের ধর্মপ্রাণ মানুষে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। অবস্থানের পয়েন্টে বাধা এলে শান্তিপূর্ণভাবে বসে পড়ার নির্দেশ দেয়া হয়েছে। সরকার বাধা না দিলে অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত। বাধা দিলে অবরোধ দীর্ঘায়িত করাসহ যে কোনো কঠোর সিদ্ধান্ত নেয়া হতে পারে।
হেফাজতের আমির আল্লামা শফীসহ কেন্দ্রীয় নেতারা আগেই ঢাকায় এসে অবস্থান নেবেন। তার আগে শুক্রবার রাজধানীর প্রতিটি থানা থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। ঢাকার পাঁচটি স্থানে শুক্রবার সমাবেশও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই সারাদেশে অন্তত: ২৫টি স্থানে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন