সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদের আদালত এমকে আনোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৭ মে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে এমকে আনোয়ারের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ। ওইদিন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এমকে আনোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত ১৩ মে মামলাটিতে এমকে আনোয়ার হাইকোর্টে আত্মসমর্পণ করলে হাইকোর্ট তাকে ২ সপ্তাহের জামিন দেন। ওই ২ সপ্তাহ শেষে সোমবার সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এমকে আনোয়ারের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মামলা পরিচালনা করেন।
হেফাজতে ইসলামের কর্মসূচীতে শাপলা চত্বর ও বাইতুল মোকাররম মসজিদ এবং আশপাশের এলাকায় ভাঙচুর, ধর্মীয় গ্রন্থে অগ্নিসংযোগের ঘটনায় গত ৬ মে এমকে আনোয়ার উস্কানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়।




The Awamis are tyrant. Definitely, they will have the downfall. Through the bastard Moin, these awamis came to power. They made lots of politics to come to power. They came to power through the London diplomacy and Rehena played an important role to have the success in election. They purchased the bastard Moin and Fakruddin with huge amounts of money. The Indian deplomants supplied this money from the businessmen.
ReplyDelete