বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » রাজধানীতে র‌্যাব-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহত ২

রাজধানীতে র‌্যাব-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহত ২



নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের সোনারগাও জনপদ মোড়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন-সাজু আকন্দ (২৮) ও জহিরুল ইসলাম (৩০)।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদ জানান, র‌্যাব-১ এর একটি দল উত্তরার মাসকট প্লাজার সামনে যানবাহন তল্লাশির সময় একটি প্রাইভেটকারকে থামার সিগন্যাল দেয়। কিন্তু সিগন্যাল অমান্য করে প্রাইভেটকারটির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গাড়ি ফেলে এর দুই যাত্রী পালিয়ে যান। পরে কাছে গিয়ে গাড়ির ভেতরে সাজু ও জহিরুলকে গুলিবিদ্ধ অবস্থায় দেখে র‌্যাব।

এ সময় ওই গাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, তিনটি ধারালো চাপাতি ও হাতুড়ি উদ্ধার করা হয়। এসব অস্ত্রসহ গাড়িটি আটক করে র‌্যাব।

এদিকে, গুলিবিদ্ধ সাজু ও জহিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে র‌্যাব। পরে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন