বিএনপি চেয়ারপারসন সমাবেশ স্থলে পৌঁছলে সমাবেশে উপস্থিত বিরোধী জোটের নেতাকর্মী সমর্থকরা শ্লোগান আর করতালির মধ্য দিয়ে তাকে অভ্যর্থনা জানায়।
মতিঝিলের শাপলা চত্বরে মূল সমাবেশ অনুষ্ঠিত হলেও পল্টন মোড়, ফকিরেরপুল মোড়, এদিকে ইত্তেফাক মোড় থেকেই যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের সীমানা হবে শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড় এবং নটরডেম কলেজ।
সমাবেশ পরিচালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা।
সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, মশিউর রহমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
সমাবেশে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মোর্ত্তজা, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ এমপি, শামসুল ইসলাম, ইজ্জত উল্লাহ, আমিনুল ইসলাম প্রমুখ।
সমাবেশে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভিন্ন প্রকার ঔষধ, স্যালাইন সরবরাহ করা হচ্ছে।
মতিঝিল এলাকার প্রবেশদারগুলোতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছে।
সমাবেশ এলাকায় জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি দাবি করে ব্যানার, ফেস্টুন নিয়ে এসেছে নেতাকর্মীরা। এছাড়া রাজপথে মহাজোট সরকারের সমালোচনা করে আল্পনা আঁকা হয়েছে।
সমাবেশে বক্তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পাশাপাশি সংলাপের পরিবেশ সৃষ্টির জন্য ১৮দলীয় জোটের শীর্ষ নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও আটক নেতাদের মুক্তি দাবি করেন।




0 comments:
Post a Comment