বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » সিলেটে মেয়র পদে আরিফুল হককে বিএনপির সমর্থন

সিলেটে মেয়র পদে আরিফুল হককে বিএনপির সমর্থন

ঢাকা : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আরিফুল হক চৌধুরীকে আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসের দায়িত্বশীল এক কর্মকর্তা জাস্ট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোম ও মঙ্গলবার চার মেয়র প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করে সমঝোতায় ব্যর্থ হয়ে সিলেট ছাড়েন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট শামসুজ্জামান জামান।

এই চারজনের মধ্যে একজনকে প্রার্থী করতে গত সোমবার সিলেট যান শমসের মবিন চৌধুরী। তিনি চার প্রার্থীকে নিয়ে আলাদা আলাদা বৈঠক করেন। বৈঠকে পংকি, নাসিম ও জামান অপর মেয়র প্রার্থী আরিফের বিরোধিতা করেন। তারা আরিফের পরিবর্তে অন্য যে কাউকে সমর্থন দেয়ার দাবি জানান।

বৃহস্পতিবার রাতে খালেদা জিয়া ওই চার প্রার্থীকে গুলশান কার্যালয়ে ডেকে কথা বলেন। পরে সিলেটের মেয়র প্রার্থী হিসাবে আরিফুল হক চৌধুরীকে সমর্থনের কথা ঘোষণা দেয় বিএনপি।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন