বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ছাত্রীদের জামা কর্তন: কল্পনা-সালেমার অপসারণে উদয়নে বিক্ষোভ-মানববন্ধন

ছাত্রীদের জামা কর্তন: কল্পনা-সালেমার অপসারণে উদয়নে বিক্ষোভ-মানববন্ধন

ঢাকা: বিদ্যালয়ের প্রিন্সিপালের পদত্যাগ ও সহকারী প্রধান শিক্ষিকার চুক্তিভিত্তিক বর্ধিত মেয়াদ বাতিলের দাবিসহ সাত দফা দাবি আদায়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে বিদ্যালয়ের ফটকের বাইরে এই মানববন্ধন করেন তারা।

এ সময় তারা মুখে কালো কাপড় ধারণ ও দাবি আদায়ে নানা স্লোগান সম্বলিত ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।

অভিভাবকদের সাত দফা দাবিগুলো হলো-

এক. মেয়ে শিক্ষার্থীদের ড্রেস কোডে জামা নূন্যতম সাত ইঞ্চি রাখা। জামার হাতা কাটার সাথে জাড়িত শিক্ষিক মাহবুবা খানম কল্পনার বর্ধিত মেয়াদে চুক্তি বাতিল এবং জামার হাতা কাটার নির্দেশদাতা প্রিন্সিপাল উম্মে সালেমা বেগমের অপসারণ করতে হবে।

দুই. সরকারের নীতিমালার আলোকে দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে কোচিং নিশ্চিতকরণ এবং একই সাথে শিক্ষকদের বিদ্যালয়ের বাইরে অবাধ কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে।

তিন. সকল পাবলিক পরীক্ষাসহ একাডেমিক পরীক্ষার ফলাফল মূল্যায়নোত্তর অবক্ষয়ের কারণ ব্যাখ্যায়ন পূর্বক সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চার. স্টপগ্যাপ, প্রক্সি বা অল্টারনেট যে নামেই হোক এরূপ প্রবণতা বন্ধ করে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষণে শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করণে ‘শ্রেণির পড়া, শ্রেণিতে শেষ’-এই মর্মে সংশ্লিষ্ট সকলকে উজ্জীবিত করতে হবে।

পাঁচ. একাডেমিক ও প্রশাসনিক কাজে গুণগত পরিবর্তন ও গতিশীলতা আনায়ন এবং ড্রেস কোডসহ বিদ্যালয়ের সকল প্রকার নিয়ম-কানুন ও শৃঙ্খলা নিয়মিত ও যথাযথ পরিপালন হচ্ছে কি-না তা নিশ্চিত করতে হবে।

ছয়. শ্রেষ্ঠ ফলাফল অর্জন ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে হবে।

সাত. কলেজ ও স্কুলকে আলাদা পরিচয়ে পরিচিত হতে, পাবলিক পরীক্ষার ফলাফলে সেরা হওয়ার সংখ্যাতাত্ত্বিক পয়েন্ট বাড়াতে এবং আরো অধিক সহোদরসহ মেধাবী শিক্ষার্থীকে এমনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিতে পড়ার সুযোগ দিতে বা শিক্ষার্থী বাড়াতে কলেজের জন্য অনতিবিলম্বে ডে-শিফট চালুর ব্যবস্থা করতে হবে।

মানববন্ধন শেষে অভিভাবকদের গণস্বাক্ষর সংগ্রহ করে উদয়ন অভিভাবক পরিষদ।

পরিষদের এক অভিভাব বলেন, ‘আমরা অযোগ্য, ব্যর্থ এবং ন্যাক্কারজনক কাজের নির্দেশদাতা প্রিন্সিপাল সালেমার অপসারণ এবং শিক্ষার্থীদের জামার হাতা কাটার মতো ঘৃণিত ও গর্হিত কাজের সাথে জড়িত শিক্ষিকা মাহবুবা খানমের বর্ধিত মেয়াদ বাতিলের দাবিতে আজ মানববন্ধন করছি।’

তিনি বলেন, মানববন্ধনের সঙ্গে অভিভাবকদের গণসাক্ষর সংগ্রহ করছি। আজকের মধ্যে পদত্যাগ না করলে তাদের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে যাব এবং গণস্বাক্ষর ঢাকা বিশ্ববিদ্যালের ভিসি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষামন্ত্রণালয়ে জমা দেয়া হবে।

এদিকে, একই সময়ে উদয়ন উচ্চ বিদ্যালয়ের আরেক অভিভাবক সংগঠন উদয়ন সাধারণ অভিভাবক ফোরামও হাতে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করে।

অভিভাবক ফোরামের সদস্যরা বলেন, বিদ্যালয় উন্নয়নে সরকারের নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত দুই হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। তাছাড়া সিলেবাসও জানুয়ারি মাসে না দিয়ে মে মাসে দেওয়াসহ নানা অনিয়ম করা হচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

তারা বলেন, এক সময় এই বিদ্যালয়ের ঢাকা বোর্ডের সবচেয়ে ভালো রেজাল্ট করতো। এখন সেরা ১০টির মধ্যেও আসতে পারছে না। কিছু অযোগ্য শিক্ষক ও প্রভাবশালী মানুষের মদদে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

বিক্ষোভ ও মানববন্ধন চলাকালে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। এ সময় ফুলার রোডের সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন