ঢাকা: আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যেই যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এ সময় তিনি বিএনপি ও জামায়াতকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, হরতাল ও নৈরাজ্যের মাধ্যমে যতই ষড়যন্ত্র করুন না কেন সর্বোচ্চ আদালত সাজা বজায় রাখলে জুলাই-আগস্ট মাসের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হবেই। কোনো শক্তি এটা ঠিকাতে পারবে না।
বুধবার দুপুরে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে জাসদ ঢাকা মহানগর সমন্বয়ক কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন।
যুদ্ধাপরাধীদের ও টাকা পাচারকারীকে বাঁচাতে বিএনপি হরতাল দিয়েছে অভিযোগ করে যুদ্ধাপরাধী ও টাকা পাচারকারীদের সঙ্গ ত্যাগ করতে বিরোধী দলের প্রতি আহবান জানান তিনি।
এ সময় জাসদ সভাপতি বিরোধীদলীয় নেতাকে ষড়যন্ত্র চক্রান্ত বাদ দিয়ে নিঃশর্তভাবে সংলাপে বসার আহবান জানান।
ঢাকা মহানগর সমন্বয়ক চৌধুরীর সভাপতি মীর হোসাইন আকতারের সভাপতিত্বে সভায় জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, নাদের চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।




He is a worthless person. He is good for nothing. He does not know politics. Only politics, he knows is to follow the awami instructions. In order to support his boos, Bitch Hasina, he follows her right and left. He is stupid and nonsense too.
ReplyDeleteHow do you know ? This is the matter of Tribunal / Court.
ReplyDelete