বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » হারারের দিনটি টেইলরের,টেইলরময় এক দিন

হারারের দিনটি টেইলরের,টেইলরময় এক দিন


হাফ সেঞ্চুরির পর ব্রেন্ডন টেইলর
ছবি: ক্রিকইনফো
তাজা নিউজ খেলার ডেক্স:
দলীয় মাত্র ২২ রানের মধ্যে দুটি উইকেটের পতন। মনে হচ্ছিল, বাংলাদেশের বিপক্ষে হারারে টেস্টে বড় বিপর্যয়েই পড়তে চলেছে জিম্বাবুয়ে। তবে সেটা হয়নি। অধিনায়ক ব্রেন্ডন টেইলরের দুর্দান্ত সেঞ্চুরিতে ঠিক টেস্টের মতো করেই প্রথম দিনটা কাটিয়ে দিয়েছে স্বাগতিক দল।
আজ বুধবার টেস্টের প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ২১৭ রান। ব্রেন্ডন টেইলর ১০৫ ও এলটন চিগুম্বুরা ৬ রানে অপরাজিত আছেন। ম্যালকম ওয়ালা করেন ৫৫ রান। এখন পর্যন্ত জিম্বাবুয়ে যে সংগ্রহ গড়েছে, সংখ্যার দিক থেকে তা হয়তো আহামরি কিছু নয়, তবে দিনের শুরু আর শেষের অবস্থাটা বিবেচনায় নিলে সংগ্রহটা যথেষ্টই বলতে হয়।
বাংলাদেশের হয়ে আজ বল হাতে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন রবিউল ইসলাম। ৫৬ রানের বিনিময়ে দুটি উইকেট শিকার করেন এই মিডিয়াম ফাস্ট বোলার। এ ছাড়া একটি করে উইকেট নেন রুবেল হোসেন ও এনামুল হক জুনিয়র।
এ ম্যাচে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দ্রুত জিম্বাবুয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন রবিউল ইসলাম। তবে হ্যামিলটন মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলরের তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জিম্বাবুয়ে। সেটা পূর্ণতা পায় টেইলর ও ম্যালকম ওয়ালার চতুর্থ উইকেট জুটিতে।
মাসাকাদজা-টেইলর জুটির সংগ্রহ ৪৩ রান। দলীয় ৬৫ রানে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২৫ রানে থাকা মাসাকাদজা। এরপর ওয়ালাকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহটা দুই শর কাছাকাছি নিয়ে যান অধিনায়ক টেইলর। টেইলর-ওয়ালার ১২৭ রানের জুটি ভাঙেন রুবেল হোসেন। দিনের বাকি সময়ে আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।

2 comments:

  1. we hope that bangladesh won this match

    ReplyDelete
  2. শয়তান পুলা11:30

    বাংলাদেশ এগিয়ে যাও

    ReplyDelete

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন