নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে প্রয়োজনে বিএনপির সব
নেতাকে জেলে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী হাছান
মাহমুদ।
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ খদ্দের মার্কেটের সামনে কৃষক লীগ আয়োজিত হরতালবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আপনারা যত হরতাল দেবেন, সরকার তত কঠোর হবে। ফের যদি হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেন তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে প্রয়োজনে আপনাদের সব শীর্ষ নেতাকে জেলে পাঠানো হবে।”
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, “হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবেন না। আলোচনার দুয়ার খোলা আছে। আসুন আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করি। দয়া করে সাধারণ মানুষকে জিম্মি না করে আলোচনা করি। না হয়
মানুষ আপনাদের চিরতরে প্রত্যাখান করবে।”
হেফাজতে ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, “মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে তার সঙ্গে অর্থনৈতিক লেনদেনের অভিযোগটি সত্য প্রমাণ করেছে হেফাজত।”
কৃষক লীগের সভাপতি মোতাহের হোসেন মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল হক রেজা, সহ-সভাপতি এম করিম, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট।

0 comments:
Post a Comment