
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আটক নেতাদের মুক্তি, হামলা-মামলা বন্ধ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক
সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী মঙ্গল ও বুধবার সারা দেশে
সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা এ হরতাল
পালিত হবে।
রোববার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ হরতালের ঘোষণা দেন।
এছাড়া এসব দাবিতে ২৭ এপ্রিল জেলায় জেলায় প্রতিবাদ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়।
এর আগে ড. মোশাররফের নেতৃত্বে ১৮ দলের মহাসচিব পর্যায়ের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকেই কর্মসূচি চূড়ান্ত হয়।
উল্লেখ্য, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ
১০ নেতার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় রোববার। আদেশে বিচারক তিন সংসদ
সদস্যের জামিন আবেদন মঞ্জুর করলেও বাকি সাত নেতার জামিন নামঞ্জুর করেন।
নেতাদের জামিন না হলে বিএনপি দুদিনের হরতাল ডাকবে বলে আগে থেকেই নির্ধারিত
ছিল।




0 comments:
Post a Comment