বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » মাহমুদুর রহমানের কিছু হলে কেউ রেহাই পাবেন না:সমাবেশে প্রকৌশলী নেতাদের হুশিয়ারি

মাহমুদুর রহমানের কিছু হলে কেউ রেহাই পাবেন না:সমাবেশে প্রকৌশলী নেতাদের হুশিয়ারি

স্টাফ রিপোর্টার ঢাকা, ২০ এপ্রিল : আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের তিন দফা দাবি মেনে নিয়ে তার জীবন বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়শন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর নেতারা।
শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ-এর প্রেস খুলে দেয়ার দাবিতে আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশে প্রকৌশলী নেতারা বলেন, গত ১১ এপ্রিল গ্রেফতার হওয়ার পর রিমান্ডে মাহমুদুর রহমানের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। তাকে ইলেকট্রিক শক দেয়াসহ বিভিন্নভাবে নির্যাতন ও হুমকি দেয়া হয়েছে। তাছাড়া তিন দফা দাবিতে আমরণ অনশনে মাহমুদুর রহমানের স্বাস্থ্যের অবস্থা ভয়াবহ খারাপ হয়েছে। গত ১০ দিনে তার শরীরের ওজন ৬ কেজি কমে গিয়েছে। এ অবস্থায় তার জীবন এখন সঙ্কটাপন্ন।
প্রকৌশলীরা অবিলম্বে  সরকারকে মাহমুদুর রহমানের তিন দফা দাবি- তার মায়ের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, আমার দেশ-এর প্রেস খুলে দিয়ে পত্রিকা প্রকাশ ও প্রেসের ১৯ জন কর্মচারীকে মুক্তি দিয়ে তার দাবি মেনে নিয়ে তাকে মুক্তি দেয়ারও জোর দাবি জানান । অন্যথায় মাহমুদুর রহমানের কিছু হলে সরকারের কেউ রেহাই পাবেন না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে ও প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুন আহমেদ, আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, শিক্ষক কর্মচারী ঐকজোট চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মানিক, প্রকৌশলী মহিউদ্দীন আহমেদ সেলিম, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মহসিন আলী প্রমুখ।
মাহুমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ প্রেস খুলে দেয়ার দাবিতে আগামীকাল রোববার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সমানে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমাবেশ এবং সোমবার বিএফইউজে ও ডিইউজের উদ্যোগে সাংবাদিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববারের মধ্যে মাহমুদুর রহমানের মুক্তি ও প্রেস খুলে দেয়া না হলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন