বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ফের ফটিকছড়ির শঙ্কা প্রধানমন্ত্রীর

ফের ফটিকছড়ির শঙ্কা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
তাজা নিউজ
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চট্টগ্রাম ফটিকছড়ির মতো ঘটনা বিএনপি-জামায়াত চক্র আবারও ঘটাতে পারে।

তিনি বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবন গণভবনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে এই আশঙ্কা প্রকাশ করেন।

গত ১১ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় দুইশত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে লীগকর্মীরা হরতালবিরোধী মহড়া দিতে গেলে বিরোধী রাজনৈতিক দলগুলো ও গ্রামবাসীর হামলায় তিনজন নিহত হন।

হরতালবিরোধী ওই কর্মীরা স্থানীয় কাজীরহাট বাজারের লোকেদের সঙ্গে দুর্ব্যবহার করলে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

তৃণমূলের মতবিনিময় সভায় মসজিদ-মাদ্রাসা ব্যবহার করে এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম যেন আর কেউ ঘটাতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘ফটিকছড়িতে একটা মিছিল যাচ্ছে, সেখানে যেভাবে আক্রমণ করল, পিটিয়ে মানুষকে হত্যা করল এটা পাকিস্তানি হানাদার বাহিনীর সেই বর্বরতার সঙ্গেই কেবল তুলনা করা যায়।’

তিনি বলেন, ‘মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যে কথা বলে মানুষ ডেকে এনে গ্রামের মানুষকে উত্তেজিত করে তারপর এই খুন-খারাবি বিএনপি চালিয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঘটনাগুলো বোধ হয় তারা আরও ঘটাতে চেষ্টা করবে। এজন্য আমি প্রত্যেকটা নেতাকর্মী এবং দেশবাসীকে এ ব্যাপারে সচেতন থাকার থাকার জন্য অনুরোধ করব।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘সমস্ত এলাকায় যেসব মসজিদ-মাদ্রাসা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের ব্যবহার করে যেন এ ধরনের ধ্বংসাত্মক কাজ করতে না পারে। আর মাদ্রাসার শিক্ষার্থীদের যেন এভাবে অপব্যবহার করতে না পারে সেদিকেও সবাইকে দৃষ্টি রাখতে হবে।’

প্রধানমমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির আমলে দেশের মানুষের ভোটের অধিকার বিপন্ন হয়। যেহেতু আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাই আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই।’

২০১১ সাল থেকে আওয়ামী লীগের উদ্যোগে শুরু হওয়া তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্য এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা, সদস্য, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

1 comments:

  1. Anonymous19:22

    So, you are admitting that you are running a worthless administration in which hooligans can get away with whatever they can

    ReplyDelete

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন