বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » নাস্তিকরা এ দেশে থাকতে পারবে না

নাস্তিকরা এ দেশে থাকতে পারবে না


 
তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘হেফাজতের দেওয়া ১৩ দফা দাবি মানবেন, নতুবা আমরা শাহাদত বরণ করতে প্রস্তুত আছি।’
 
মঙ্গলবার বিকেলে বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত হেফাজতে ইসলামের শানে রেসালত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মুফতি আব্দুর রহমানের সভাপতিত্বে মহাসম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনায়েদ বাবু নগরী, ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসাইন কাসেমী, মহানগরের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মুফতি ইজাহারুল ইসলাম প্রমুখ।
 
আল্লামা শাহ আহমদ শফী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘সরকার ও নেত্রীকে বলছি, আস্তিক্যবাদ বিশ্বাস ও তওবা করে হেফাজতের ১৩ দফা দাবি মেনে নিন। দাবি মেনে নিয়ে ঘোষণা দিতে হবে। আমরা বেকুব নই, আমরা ছলনা বুঝি না। হয় দাবি মানবেন, নতুবা আমরা শাহাদত বরণ করতে প্রস্তুত আছি। শুধু মুখে বলবেন দাবি মেনে নেবো, কিন্তু একটি দাবিও তো মানেননি।’
 
তিনি বলেন, ‘নেত্রী যেভাবে চলেন, সেভাবে অন্যদেরও পর্দা নিয়ে চলতে বলুন।’
 
তিনি আরও বলেন, ‘কোরআন, রাসুল (সা.) ও ইসলামের উপর হামলা হচ্ছে, তাই হেফাজতে ইসলাম কায়েম করছি। আমরা মুমিনরা যদি একত্রিত হতে পারি, তাহলে অবশ্যই ইসলামের বিজয় হবে।’
 
আহমদ শফী বলেন, ‘আগামী ৫ তারিখে ঢাকায় অবরোধ শান্তিপূর্ণভাবে করতে চাই।’
 
তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘শৃঙ্খলার সঙ্গে কাজ করবেন। আমরা অবরোধ করব, কিন্তু বিশৃঙ্খলা ও ভাঙচুর করব না। এখন পর্যন্ত যা কিছু করছি, তা শান্তিপূর্ণভাবে করছি। আগামীতেও শান্তির সঙ্গে করব।’
 
তিনি বলেন, ‘নেত্রীর জন্যও দোয়া করছি, দাওয়াত দিচ্ছি, আস্তিকদের সঙ্গে আসুন। তাছাড়া দেশ কোথায় যাবে বলতে পারব না।’
 
প্রধান অতিথির বক্তব্যের আগে অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে সাভার ট্র্যাজেডি নিয়ে কথা বলেন।
 
তারা বলেন, ‘এটা একটা গণহত্যা, এ হত্যার বিচার করতে হবে।’
 
আল্লামা শাহ আহমদ শফী এর আগে বেলা সাড়ে ৩টায় বগুড়া সুলতানগঞ্জ হাইস্কুল মাঠে হেলিকপ্টার থেকে নামেন। সেখান থেকে তিনি মাইক্রোবাসযোগে মহাসম্মেলন স্থলে উপস্থিত হন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন