বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » যত গ্রেফতার তত আন্দোলন: মোশাররফ

যত গ্রেফতার তত আন্দোলন: মোশাররফ



নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “গ্রেফতার করে কোনোদিনও আন্দোলন দমানো যাবে না। বরং যত গ্রেফতার করা হবে আন্দোলন তত জোরালো হবে।”
‘বিএনপি-জামায়াতের বাকি নেতাদের ধরলে পরিস্থিতি শান্ত হবে’ শুক্রবার আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে  মোশাররফ একথা বলেন।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত এক প্রতীকী অনশনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “জনগণের রোষাণলের দায় সরকার বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। বিএনপির আন্দোলনে ভয় পেয়ে বিরোধী জোটের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে।”
নির্যাতন চালিয়ে সরকার আন্দোলন দমাতে চাইলেও জনগণ তা প্রতিরোধ করছে বলেও মন্তব্য করেন তিনি।
মোশাররফ বলেন, “ফটিকছড়িসহ দেশের বিভিন্ন স্থানে জনগণের প্রতিরোধ শুরু হয়েছে। আর সরকার সেই রোষাণল বিরোধীদলের ওপর চাপিয়ে দিতে বিএনপিকে ‘সন্ত্রাসী’ দল বলে আখ্যায়িত করছে।”
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “বাঁকা পথে ক্ষমতায় আসতে সরকার মিথ্যা আশ্রয় নিচ্ছে। কিন্তু তাদের সেই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না।”
কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক শরীফ মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন