নিজস্ব প্রতিবেদক ঢাকা: আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গ না ছাড়লে তাদের সঙ্গে তত্ত্বাবধায়ক বা অন্তবর্তী
কোনো সরকারব্যবস্থা নিয়ে আলোচনা করবে না আওয়ামী লীগ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীকে ‘সন্ত্রাসীদের দল’ আখ্যায়িত করে কামরুল বলেন, “বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। তবে তা শুধুই অন্তবর্তীকালীন সরকার নিয়ে। তত্ত্বাবধায় সরকারের ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।”
কামরুল ইসলাম অভিযোগ করেন, “মওদুদ আহমদই এদেশের বিচার বিভাগকে বাধাগ্রস্ত করেছেন। আমরা তা থেকে উত্তরণের চেষ্টা করছি।”
বিচার বিভাগের ওপর সরকার কোনো হস্তক্ষেপ করছে না দাবি করে কামরুল বলেন, “আমরা বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করিনি বলেই মওদুদ সাহেবরা জামিন পেয়েছেন। সংসদ সদস্য হিসেবে জামিন পেলেও তারা সংসদে যাচ্ছেন না।”
আইন প্রতিমন্ত্রী বিএনপিকে জামায়াত ছেড়ে মুক্তিযোদ্ধাদের পক্ষে আসারও আহ্বান জানান।

0 comments:
Post a Comment