বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » হরতালে কাউয়া ভি উড়বে না: হান্নান শাহ

হরতালে কাউয়া ভি উড়বে না: হান্নান শাহ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশবাসীকে ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘হরতালে গাড়ি চলাচল তো দূরে থাক, কাউয়া (কাক) ভি উড়তে দিবা না। দোকান-পাটও খুলবে না। যার যার এলাকায় শক্ত অবস্থান গড়ে তুলবে।’

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সবুজবাগ থানা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে হান্নান শাহ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিনা কারণে সরকার বিএনপি নেতাদের জেলে আটক রেখেছে তাদের বিরুদ্ধে অভিযোগ নেতারা নাকি গাড়ি ভাঙচুর করেছে। অথচ কাল রোকেয়া সরণিতে সরকার সমর্থক যুব-ছাত্রলীগ গাড়ি ভাঙচুর করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার কিংবা কারও বিরুদ্ধে মামলা দেয়নি।’

সরকারের উদ্দেশ্যে হান্নান শাহ বলেন, বিএনপির আন্দোলনকে দমানোর জন্যই শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। কোনো লাভ হবে না। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই সরকারের কাছে কোনো দাবি জানিয়ে লাভ নেই। তারা ঝাড়ুর বাড়ি ছাড়া অন্য কিছু শোনে না। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে নয় বরং বিচার বিভাগের কাধে বন্দুক রেখে দেশ পরিচালনা করছে।’

তিনি বলেন, যেখানে বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্যরাই (বাণিজ্যমন্ত্রী জিএম কাদের) বলে বেড়াচ্ছেন ‘বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে’। সেখানে আমাদের আর কিছু বলার নেই।

তিনি আরও বলেন, ‘যাদের নির্দেশে সরকারি বাহিনী সারা দেশে গণহত্যা চালিয়েছে, তাদের বিচার করা হবে। বর্তমান সংসদ ভেঙে গেলে সরকারদলীয় লোকেরা গর্তের ভিতরে ঢুকে পড়বে।’

বর্তমান সরকারকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান আখ্যা দিয়ে হান্নান শাহ অভিযোগ করে বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতু কেলেঙ্কারির সঙ্গে জড়িত বর্তমান সরকারের অনেক মন্ত্রীর নাম প্রকাশ  করেছে। আগামী দিনে পুতুল-জয়দের নামও বের হয়ে আসবে।

সবুজবাগ থানা বিএনপির আহ্বায়ক শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল ও হেলেন জেরিন খান।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন