বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » দলীয় নয়, জাতীয় ঐকমত্যের নির্বাচনী সরকার চায় টিআইবি

দলীয় নয়, জাতীয় ঐকমত্যের নির্বাচনী সরকার চায় টিআইবি

নিজস্ব প্রতিবেদক
BnNews24
ঢাকা:
দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে মনে করে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। এজন্য সংসদ ভেঙে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের নতুন ফর্মুলা দিয়েছে সংস্থাটি।

শুক্রবার দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবি এই ফর্মুলা উপস্থাপন করে।

টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামাল বলেন, বর্তমান অবস্থায় রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে একটি সমঝোতায় আসতে পারলে সকল সংকট কেটে যাবে। সুশাসনের তাগিদেই টিআইবি এই প্রস্তাব নিয়ে হাজির হয়েছে।

টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হাফিজউদ্দিন খান বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এক্ষেত্রে স্বচ্ছ নির্বাচনের মনোভাব থাকলেই একটি সমাঝোতায় পৌঁছানো সম্ভব।

টিআইবির ফর্মুলা
নির্বাচনকালী সরকার গঠনে স্পিকার রাজনৈতিক দলগুলোর মনোনয়ন দেয়া সদস্যদের নিয়ে একটি ঐকমত্যে কমিটি গঠন করবে। এই কমিটি সমঝোতার ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট নির্বাচনকালীন সরকারের প্রধান ঠিক করবে। তার সঙ্গে আলোচনা করে বাকি ১০ জন চূড়ান্ত করবে কমিটি। নির্বাচনকালীন সরকারের সদস্যরা নির্বাচিত কিংবা অনির্বাচিত হতে পারবেন।

অথবা সংসদীয় ঐকমত্য কমিটি নির্বাচনকালীন সরকারের ১০ জন সদস্য নির্বাচন করবেন। তারা নিজেদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকারের প্রধান নির্বাচন করবেন। তিনি নির্বাচিত কিংবা অনির্বাচিতও হতে পারেন।

সংসদীয় ঐকমত্য কমিটি সংসদের নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ার পূর্ববর্তী ৩০ দিনের মধ্যে গঠিত হয়ে নির্বাচনকালীন সরকারের সদস্যদের তালিকা প্রস্তুত করবে। যাতে সংসদের নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির সংসদ ভেঙে দিয়ে এই সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেন।

নির্বাচনকালীন সরকারের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী ৯০ দিন। এই ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। শুধু গুরুতর প্রাকৃতিক দুর্যোগকালীন অবস্থায় ৯০ দিন পর্যন্ত এই সরকারের মেয়াদ বৃদ্ধির বিষয় বিবেচনা করা যাবে।

প্রসঙ্গত, ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান প্রধানমন্ত্রীকে প্রধান রেখে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের কথা বলে আসছে। অন্যদিকে, নির্দলীয় নির্বাচনকালীন সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বিরোধী জোট।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন