বাংলাদেশে
নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন,প্রেসিডেন্ট বারাক
ওবামার দৃষ্টিতে সকল উন্নয়নশীল দেশের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ।
বুধবার সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ
ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উচ্চ ফলনশীল ধানের জাতসহ বিভিন্ন লাগসই
প্রযুক্তির উচ্ছ্বসিত প্রশংসা করে মজীনা বলেন,এ প্রতিষ্ঠানের কল্যাণেই বিগত
চার দশকে চাল উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে
সফলতার বিরল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। এ দেশকে এখন আর তলাবিহীন
ঝুড়ি বলা যাবে না। এটি এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণএকটি দেশ।
মার্কিন
রাষ্ট্রদূত আরও বলেন,এ দেশের ৪১% শিশু অপুষ্টিজনিত কারণে মানসিক ও দৈহিক
বিভিন্ন রোগের শিকার হয়ে থাকে। প্রয়োজনীয় পুষ্টিসম্পন্ন ধানের জাত
উদ্ভাবনের ওপর তিনি অধিক গুরুত্ব দেন এবং বিজ্ঞানীদের সেই লক্ষ্যে কাজ করার
আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জমসের আহাম্মদ খন্দকার, বাংলাদেশ কৃষি গবেষণা
কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবির এবং আন্তর্জাতিক ধান গবেষণা
ইনস্টিটিউটের (ইরি) বাংলাদেশ প্রতিনিধি ড. টিমথি ডেভিড রাসেল।
মহাপরিচালক
ড. ইসলাম উচ্চ ফলনশীল ধানের জাতসহ বিভিন্ন লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও
উন্নয়নের ক্ষেত্রে ব্রি’র অর্জন এবং সাফল্য মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত
করেন। এ সময় তাকে ব্রি’র গবেষণা খামারসহ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরিয়ে
দেখানো হয়।
মার্কিন রাষ্ট্রদূত সাম্প্রতিক গবেষণা ও
উন্নয়ন বিষয়ে ব্রি’র বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ ব্রি’র ১৮টি গবেষণা বিভাগের প্রধান, ঊর্ধ্বতন
বিজ্ঞানী ও কর্মকর্তারা যোগ দেন।




good news for us
ReplyDeleteমজিনা আপনার ত আর কাজ নাই আর কি করবেন।বাংলাদেশ গুরেন দেখেন ভাল করে
ReplyDelete