ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। পাকিস্তানি সেনারা হামলা চালিয়ে তাদের হত্যা করেছে বলে দাবি করেছে ভারত।
হত্যকাণ্ডের জন্য পাকিস্তানি সেনাদের দায়ী করে ভারতীয় সেনাবাহিনী দাবি করে, ‘মঙ্গলবার সকালে ভারতের ভূ-খণ্ডে অনুপ্রবেশ করে পুঞ্চ এলাকায় একটি টহল দলের ওপর গুলি চালিয়ে পাঁচ সেনাকে গুলি করে হত্যা করা হয়।’
ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এই ঘটনায় ভারত-পাকিস্তানের সম্পর্ককে স্বাভাবিক করবে না এবং সামনের দিকে এগিয়ে নেবে না।
প্রসঙ্গত, বৃটিশ উপনিবেশিক শাসনের কবল থেকে মুক্ত হওয়ার পর দু’দেশেই কাশ্মিরকে নিজেদের দাবি করে। এ নিয়ে কয়েক দফা যুদ্ধেও জড়িয়ে পড়ে চিরবৈরী এই দুটি দেশ। বর্তমানে জম্মু-কাশ্মির ভারতের আর আজাদ কাশ্মির নামে আরেক অংশ পাকিস্তানের দখলে রয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জম্মুর পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের এলিট কমান্ডো দলের কয়েকজন সদস্য টহল দলে হামলা চালিয়ে পাঁচ ভারতীয় সেনাকে গুলি করে হত্যা করে।’
অবশ্য পাকিস্তান সেনা কর্মকর্তারা এমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিতর্কিত সীমান্ত এলাকায় এ ধরনের কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, ২০০৩ সালের নভেম্বর থেকে নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান যে নিয়ন্ত্রণ রেখা ওই অঞ্চলকে বিভক্ত করেছে। তবে গত জানুয়ারিতে বেশ কয়েক দফা আন্তঃসীমান্ত গুলিবিনিময়ে দুদেশের বেশ কয়েকজন সেনা নিহত হয়।

0 comments:
Post a Comment