বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » এবার বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের

এবার বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের

বিএনপির চোখে পড়ে না বলে তাদেরকে দেখানোর জন্যই বিলবোর্ডের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

ক্ষমতায় থাকতে বিএনপি যদি কোনো উন্নয়ন করে থাকে তবে তা জাতির সামনে তুলে ধরে বিলবোর্ড প্রচারণার জন্যও তাদেরকে পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক এ কথা বলেন।

এই সরকারের প্রতি জনগণ অনাস্থা দেখিয়েছে- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন হানিফ।

তিনি বলেন, ‘বিএনপি চার সিটি করপোরেশনে জিতে তাদের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আপনারাই (বিএনপি) বলেছেন- সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচন এক নয়। তাই সঠিকভাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করতে পারলে আগামী নির্বাচনে আমরাই জয়লাভ করব।’

এ সময় আওয়ামী লীগ মুখপাত্র বলেন, ‘বিএনপি আমাদের বিরুদ্ধে অব্যাহত অপ্রপ্রচার চালিয়েছে। আমাদের উন্নয়ন কর্মকাণ্ড নাকি তাদের চোখে পড়ে না। তাই তাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের উন্নয়ন দেখাচ্ছি। কিন্তু আমাদের এই উন্নয়ন চিত্র দেখে তাদের গাত্রদাহ শুরু হয়েছে।’

বিলবোর্ডে অসত্য তথ্য দেওয়া আছে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘রোযা রেখে টুপি পড়ে এমকে আনোয়ার মিথ্যাচার করছেন। বিলবোর্ডে কোথায় অসত্য তথ্য আছে তা আমাদের দেখিয়ে দিন। অন্যথায় এই অপপ্রচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

ঈদের পর জামায়াতের হরতাল রুখে দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানিয়ে হানিফ বলেন, উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে তাদের এই হরতাল আদালত অবমাননার শামিল। হরতালের নামে তাদের এই অপতৎপরতা কখনও মেনে নেওয়া হবে না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা তাদের রুখে দাঁড়াবো। জামায়াতকে নিষিদ্ধ করার সময় এসেছে। এই ফ্যাসিস্ট দলকে জাতি আর দেখতে চায় না।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন